ঢাকা (BST) বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ১১:০৩ অপরাহ্ন
কলকাতা (IST) বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন
info@viralnewsbd.top
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ভাড়া ফাঁকি দিতে মেট্রোর গেটের নিচ দিয়ে ঢুকলেন নারীরা, অনুকরণ করল শিশুও

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
পঠিত: ৭ বার
ভাড়া ফাঁকি দিতে মেট্রোর গেটের নিচ দিয়ে ঢুকলেন নারীরা, অনুকরণ করল শিশুও

মেট্রো স্টেশনে ঢোকার পথে সামনে স্বয়ংক্রিয় গেট। নিয়ম মেনে টিকিট কেটে গেট পার হওয়ার কথা। কিন্তু হঠাৎ দেখা গেল ভিন্ন দৃশ্য। একদল নারী টিকিট না কেটে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ছেন। তাদের সঙ্গে থাকা এক শিশুও পরে একই কাণ্ডের অনুকরণ করে।

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

 

ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী একে একে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে ঢুকে পড়ছেন। টিকিট না কেটে মেট্রোর প্রবেশপথ পার হওয়ার জন্য তারা নিচু হয়ে গেটের তলা দিয়ে চলে যান।

ঘটনার সময় তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং কয়েকজনকে হাসিখুশি অবস্থায় দেখা যায়।

মন্তব্যসমূহ (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনি করুন!